ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

টি-টেনে ডেভিলসের অধিনায়ক নাসির

ads

আবুধাবিতে আজ শুরু হতে যাচ্ছে টি-টেন ক্রিকেট লিগ। উক্ত টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছে এক ঝাঁক টাইগার ক্রিকেটার। টি-টেনে অংশ নিতে গিয়ে এবার সুখবরই পেলেন নাসির হোসেন। লিগ শুরুর আগের দিন টাইগার অলরাউন্ডারকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে পুনে ডেভিলস।


বুধবার রাতে এক টুইট বার্তায় নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে পুনে। সেখানে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দেয় নাসিরের নেতৃত্ব পাওয়ার ঘটনা। নাসিরের অধিনায়কত্ব পাওয়া টাইগার সমর্থকদের জন্য বেশ অপ্রত্যাশিত ছিল। কারণ পুনের আইকন ক্রিকেটার ডেভিড মালান। এর পাশাপাশি দলটিতে আছেন মোহাম্মদ আমির, চ্যাডউইক ওয়ালটনের মতো তারকারা।


এদিকে এ আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। দলটির সহঅধিনায়কের ভূমিকায় দেখা যাবে এই তাকে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। আফিফের সঙ্গে অধিনায়কের দায়িত্বে থাকবেন আন্দ্রে ফ্লেচার।

ads
ads
ads

Our Facebook Page